রাজধানীর মোহাম্মদপুরে মোবাইল ব্যাংকিং পরিসেবা নগদের ডিলারের কাছ থেকে ৩৫ লাখ টাকা ছিনতায়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ও মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচর এবং বরিশাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো জুয়েল রানা ও ইসমাইল ওরফে পল্টু। এ সময় তাদের কাছ থেকে ৫ লাখ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়। গত ৩০ জুন দুপুর সোয়া ১টার দিকে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে নগদের ডিলার জোবায়ের আহমেদ খানের কাছ থেকে ৩৫ লাখ টাকা ছিনিয়ে নেয় চার দুর্বৃত্ত।
×
