কক্সবাজারের ৮ উপজেলা

চিকিৎসা সুরক্ষা সরঞ্জাম সহায়তা একশনএইডের

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০৬:২০ এএম

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কক্সবাজারের ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আইসোলেশন সেন্টার) পিপিই, মাস্ক, হ্যান্ড সেনিটাইজারসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ। মঙ্গলবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলী এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ উল্লাহ মারুফের কাছে এসব চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেন একশনএইডের কর্মকর্তারা। জেলা প্রশাসক কার্যালয় ও হোটেল সি প্রিন্সেস আইসোলেশন সেন্টারে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়।

এ ছাড়া করোনাভাইরাস সংক্রমণ রোধে মিয়ানমার থেকে কক্সবাজারে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকেও সচেতন করতে কাজ করে যাচ্ছে একশনএইড। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত