হোল্ডার এখন দ্বিতীয় সেরা বোলার

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০৬:৫০ এএম

ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারসেরা বোলিং করে নতুন উচ্চতায় পৌঁছে গেছেন জেসন হোল্ডার। আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো দ্বিতীয় স্থানে উঠে এসেছেন উইন্ডিজ অধিনায়ক। সাউদাম্পটন টেস্টে ৭ উইকেট নিয়ে দলের ৪ উইকেটের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই দীর্ঘদেহী পেসার। প্রথম ইনিংসে ৪২ রানে ৬ উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং। এই নৈপুণ্যের পর ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিং ও রেটিং পয়েন্ট অর্জন করেছেন হোল্ডার। দুইয়ে থাকা এই তারকা রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৮৬২। তার আগের সেরা ছিল ৮৩০। টেস্টে গেল দুই দশকে উইন্ডিজ বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা রেটিং পয়েন্ট এখন হোল্ডারের। তার সামনে রয়েছে উইন্ডিজের কিংবদন্তি সাবেক পেসার কোর্টনি ওয়ালশকে টপকে যাওয়ার সুযোগও। ২০০০’র আগস্টে ৮৬৬ রেটিং পয়েন্ট পেয়েছিলেন ক্যারিবীয় সাবেক পেসার। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত