৩৫ বছরের পুরনো গেম কোটি টাকায় বিক্রি!

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০৭:০৮ এএম

বাজারে আসার পর টানা অনেক বছর জনপ্রিয়তা ধরে রেখেছিল সুপার মারিও ব্রস গেম। ৩৫ বছর পর এসেও আলোচনায় গেমটি। নিউজ এইটিন জানায়, ১৯৮৫ সালে রিলিজ হয় সুপার মারিও। এই গেমটির ইউএস ভার্সনের একটি রিয়ার সিল্ড কপি হেরিটেজ নিলামে বিক্রি হয়েছে প্রায় কোটি টাকায়। গত বছর গেমটির একটি কপি বিক্রি হয়েছে এক লাখ ডলারের কিছু বেশি দামে। এবারের কপিটি বিক্রি হয়েছে এক লাখ ১৪ হাজার ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা ৯৭ লাখ টাকার কাছাকাছি। এ সপ্তাহের শুরুতে নিলামে গেমটির রেকর্ড বিক্রি নিয়ে টুইটারে পোস্ট দেন গেম জার্নালিস্ট ক্রিস কোহলার। তিনি লেখেন, নিলামে সুপার মারিও গেমটির বিক্রি নতুন রেকর্ড তৈরি করেছে। নিলামে এটি এখন পর্যন্ত বিক্রিত সবচেয়ে দামি গেম। এই গেমটি পুরো ওরিজিনাল প্যাকেজিংয়ে সিল করা রয়েছে আর পারফেক্ট কন্ডিশনে রয়েছে। গ্রেডিংয়ে ১০ এর মধ্যে ৯.৪ পায় এ গেম। সে কারণেই হয়তো এত বেশি দামে বিক্রি হয়েছে এটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত