‘বন্দুকযুদ্ধে’ ২ ভাই নিহত

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৭:০৭ এএম

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই সহোদর নিহত হয়েছে। পুলিশ বলছে, ওই দুজন মাদক কারবারি ছিল। গতকাল শুক্রবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের চকবাজার এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, দুটি দেশে তৈরি এলজি ও ১১ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। নিহতরা হলো চট্টগ্রাম জেলার চন্দনাইশ এলাকার আমিনুল হকের ছেলে আমানুল হক ওরফে মো. ফারুক (৩৪) ও আজাদুল হক (২৬)।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে রাখা হয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত