চাকরি

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৭:৩৬ এএম

বাংলাদেশ ব্যাংক

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়

পদ ও যোগ্যতা : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জন্য ডেটা এন্ট্রি সুপারভাইজার ২ জন। ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক বা সমমান পাস। ডেটা এন্ট্রি অপারেটিং কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাসহ ঘণ্টায় ১০০০০ হাজার কি-ডিপ্রেশন করার দক্ষতাসম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ১ জুলাই ২০১৯ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। বাংলাদেশ ব্যাংকের এই বৎবপৎঁরঃসবহঃ.নন.ড়ৎম.নফ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ২৮ জুলাই, ২০২০ রাত ১১টা ৫৯ পর্যন্ত।

যোগাযোগ : বাংলাদেশ ব্যাংক, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৮ জুলাই, পৃষ্ঠা ৭

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

পদ ও যোগ্যতা : ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ১২৫ জন। এইচএসসি বা সমমান পাস। নির্মাণকাজে কমপক্ষে এক বছরের বাস্তবকাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতনক্রম : ৮৮০০-২১৩১০ টাকা। ১ জুন, ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। পানি উন্নয়ন বোর্ডের অনলাইন রিক্রুটমেন্ট পোর্টালের (ৎসং.নফিন.মড়া.নফ/ড়ৎসং) মাধ্যমে অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ২৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আবেদনসহ অন্যান্য দরকারি তথ্য পাওয়া যাবে পানি উন্নয়ন বোর্ডের এই (িি.িনফিন.মড়া.নফ) ওয়েবসাইটে।

যোগাযোগ : পরিচালকের কার্যালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কর্মচারী উন্নয়ন পরিদপ্তর, রহমান চেম্বার (১০ম তলা), ১২-১৩ মতিঝিল বা/এ, ঢাকা।

সূত্র : পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট

মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল

পদ ও যোগ্যতা : প্রিন্সিপাল ১ জন। ন্যূনতম ২য় শ্রেণিতে বিএ/বিকম অথবা বিএসসি (অনার্স) অথবা এমএ/এমকম অথবা এমএসসি। বিদেশি ডিগ্রিধারী এবং ইংরেজিতে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে। থাকতে হবে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ বছরের শিক্ষকতা এবং প্রশাসনিক কাজের অভিজ্ঞতা। মাসিক বেতন ৫০০০০ টাকা এবং সরকারি নিয়ম অনুসারে অন্যান্য ভাতা। অধিকতর অভিজ্ঞদের বেলায় উচ্চতর বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। পাসপোর্ট সাইজের ছবি এবং কভার লেটারসহ সিভি স্কুলের ঠিকানায় পৌঁছানোর শেষ তারিখ ৩০ জুলাই, ২০২০ অফিস চলাকালীন সময় পর্যন্ত। সরষবংঃড়হবপড়ষষবমব১০৫৬@মসধরষ.পড়স অথবা সংপড়ষষবমবথ১০৫৬@ুধযড়ড়.পড়স এই ইমেইলেও নির্ধারিত তারিখ পর্যন্ত সিভি জমা দেওয়া যাবে।

যোগাযোগ : মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল, ৪৪ গরিব-ই-নেওয়াজ অ্যাভিনিউ, সেক্টর-১১, উত্তরা মডেল টাউন, ঢাকা। ওয়েব : সরষবংঃড়হবপড়ষষবমব.পড়স

সূত্র : কালের কণ্ঠ, ১০ জুলাই, পৃষ্ঠা ১২

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত