কলকাতার পুরস্কার দেওয়া হলো ঢাকার নায়িকাকে

আপডেট : ১৯ জুলাই ২০২০, ১২:০৭ এএম

ঢাকার চিত্রনায়িকা অধরা খান ও আরশী হোসাইন পেলেন ‘ভারত-বাংলাদেশ সম্প্রীতি-২০১৯’ পুরস্কার। এতে বেশ উচ্ছ্বসিত এই দুই নায়িকা।

গত ১৩ মার্চ কলকাতার স্কাউট সদনে ‘ভারত-বাংলাদেশ সম্প্রীতি-২০১৯’ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ভারত ও বাংলাদেশের যৌথ এই আয়োজনে বাংলাদেশ অংশের দায়িত্বে ছিল এসআর মিডিয়া অ্যান্ড ইভেন্ট ও সাংবাদিক লিপু খন্দকার। কিন্তু করোনা মহামারির কারণে বাংলাদেশের এই দুই চিত্রনায়িকা কলকাতা গিয়ে পুরস্কার গ্রহণ করতে পারেননি। কলকাতার আয়োজকগণ তাদের সম্মাননা স্মারক বাংলাদেশে পাঠিয়ে দেন।

গত ১৬ জুলাই ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে অধরা ও আরশীর হাতে পুরস্কার তুলে দেন এস আর মিডিয়া অ্যান্ড ইভেন্টের কর্ণধার প্রযোজক ও সাবেক সিনিয়র জেল সুপার বীর মুক্তিযুদ্ধা মো. ফরমান আলী। এ সময় উপস্থিত ছিলেন বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান তিস্তা সোলার লিমিটেডের এমডি রফিকুল ইসলাম, বাচসাসের সহ-সাধারণ সম্পাদক  রিমন মাহফুজ ও সম্প্রীতি পুরস্কারের সমন্বয়কারী সাংবাদিক লিপু খন্দকার।

অধরা খান বর্তমানে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের ‘কোভিড-১৯’ সিনেমার কাজ করছেন। এছাড়া নাম ঠিক না হওয়া আরো দুটি সিনেমার কাজ ঈদের পর শুরু করবেন বলে জানা গেছে। এদিকে আরশী খান সিনেমা ছাড়াও বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। তার অভিনীত ‘রোহিঙ্গা’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড এটি নির্মাণ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত