সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম মারা গেছেন

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০৭:৩১ এএম

বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রথম সভাপতি ও সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম  মারা গেছেন। গতকাল শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর বনানীতে নিজ বাসায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, আবুল কাশেম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। বনানীর বাসায় শনিবার ভোর ৪টায় তার মৃত্যু হয়। তাকে কুমিল্লা সদর উপজেলার পালপাড়া গ্রামের স্কুলমাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল গঠনের পর এর আহ্বায়ক করেছিলেন কাশেমকে। পরে সভাপতির দায়িত্বও পান তিনি।

যুব মন্ত্রণালয় গঠনের পর কাশেমকে ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেন জিয়াউর রহমান। পরে তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত