‘ধাপাারিয়া খাল হোক প্রবাহমান, সুতারপাড়া-মধুরচর এর পরিবেশ বাঁচান’ এই স্লোগানে ঢাকার দোহারে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রবিবার সকালে মধুরচর-সুতাপাড়া, ধাপাড়িয়া খালের উপর বাঁধ উন্মুক্ত করে ব্রিজ নির্মাণের দাবিতে এ মানববন্ধন করা হয় তারা।
মধুরচর-সুতাপাড়ার সর্বস্তরের জনগণ ধাপাড়িয়া খালের বাঁধের উপর দাড়িয়ে এ মানববন্ধন করেন। মানববন্ধনে শত শত এলাকাবাসী অংশগ্রহণ করে।
মানববন্ধনকারীরা জানান, ধাপাড়িয়া খালের সুতারপাড়া ও মধুরচর এলাকায় প্রায় ১০ বছর আগে ১০০ থেকে ১৫০ মিটার জায়গায় মাটি ভরাট করিয়া বাঁধ নির্মাণ করা হয়। প্রশাসন থেকে খালটির মুখ উন্মুক্ত করার উদ্যোগ না নিয়ে উল্টো ইজারা দেওয়া হয়। খালটি আবদ্ধ হয়ে যাওয়ায় মধুরচর এলাকাটি তৈরি হয়েছে জলাবদ্ধতায়।
অন্যদিকে সুতাপাড়ার জনগণ পচা পানিতে স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। আগে যেখানে ছিল মৎস উৎপাদন, ছিল পাখপাখালীর বিচরণ, সেখানে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করেছে এই জলাবদ্ধতা। ধাপাড়িয়া খালের সাথে মধুরচর হতে সুতারপাড়া, ঝনকি, ডায়াকুম মিজাননগর সহ যতগুলো গ্রামে শাখা নালা বা খাল ছিল তা স্থবির হয়ে গেছে। সেই সুযোগে অনেকে খাল দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। তাই দ্রুত খালের মুখ খুলে পানি প্রবাহের ব্যবস্থা গ্রহণের আহবান জানান তারা।
মানববন্ধন শেষে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান মানববন্ধনকারীরা।
