বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০২০, ০৬:৪৮ এএম

রাজধানীর খিলগাঁও মেরাদিয়ায় বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে হুসাইন (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে মেরাদিয়া ডিশ গলির জিন্নাত কসাইয়ের একতলা বাড়ির ছাদে এ ঘটনা ঘটে। স্বজনরা জানায়, কিশোরগঞ্জ অষ্টগ্রাম উপজেলার আনোয়ারপুর গ্রামের রাজমিস্ত্রি আবদুর রউফ ও ফাতেমা দম্পতির তিন ছেলের মধ্যে হুসাইন সবার ছোট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় শিশু হুসাইনকে উদ্ধার করে তার পরিবারের লোকজন বিকেল সাড়ে ৫টায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত