মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন এম. আমানউল্লাহ

আপডেট : ২০ জুলাই ২০২০, ০৭:৪৭ এএম

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এম. আমানউল্লাহ ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৬৭তম সভায় তাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এর আগে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ বিভিন্ন মেয়াদে বিভিন্ন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আমান গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা এম. আমানউল্লাহ ১৯৬৮ সাল থেকে নিজের ব্যবসায়িক কর্মকা-ে মনোনিবেশ করে পোশাকশিল্প, প্রসাধনী, ভোগ্যপণ্য, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত তিনি। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত