বেনাপোলে টানেল, থার্মাল স্ক্যানার উদ্বোধন

আপডেট : ২০ জুলাই ২০২০, ০৭:৪৮ এএম

বেনাপোল বন্দরের রপ্তানি টার্মিনালে বাংলাদেশি ট্রাক ড্রাইভারদের করোনা পরীক্ষার জন্য ১টি ও বেনাপোল কাস্টম হাউজে করোনা ভাইরাস নিষ্ক্রিয়করণে ২টি টানেল ও থার্মাল স্ক্যানার উদ্বোধন করা হয়। গতকাল রবিবার বেনাপোল কাস্টম হাউজের নবনিযুক্ত কমিশনার মো. আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কমিশনার ড. মো. নেয়ামুল ইসলাম, য্গ্মু কমিশনার জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মো. মফিজুর রহমান সজন-সহ কাস্টম হাউজ, বেনাপোলের অন্য কর্মকর্তা-কর্মচারীরা, সাংবাদিক প্রতিনিধি এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় এক হাজার ট্রাক ড্রাইভার ও হেলপার উভয় দেশে যাতায়াত করে থাকেন। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারত ও বাংলাদেশের উভয় বন্দরে ডিজ ইনফেকটেড টানেল ও থার্মাল স্ক্যানার বসানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত