ইসলামী ব্যাংক বাংলাদেশের পর্ষদ সভা গত শনিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান ইউসিফ আবদুল্লাহ আল রাজী ও মো. সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম, উপব্যবস্থাপনা পরিচালক জেকিউএম হাবিবুল্লাহ প্রমুখ অংশ নেন। সভায় ২০২০ সালের ব্যাংকের প্রথম ত্রৈমাসিক অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয় এবং সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।
×
