বিদেশগামীদের করোনা পরীক্ষা শুরু

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৫:৫৫ এএম

বিদেশগামী বাংলাদেশিদের কভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে মহাখালীর ডিএনসিসি মার্কেটের অস্থায়ী কভিড-১৯ আইসোলেশন সেন্টারসহ ঢাকার বাইরে আরও ১৩টি জেলায় নমুনা সংগ্রহ শুরু হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তি ও দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো খবরে জানা গেছে, সংগৃহীত নমুনা সরকারি ল্যাবে পরীক্ষা করা হবে। যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট দেওয়া হবে।

এর আগে গত রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকায় নমুনা পরীক্ষা করাতে ইচ্ছুকদের নমুনা নেওয়া হবে মহাখালীর ডিএনসিসি মার্কেটের অস্থায়ী

কভিড-১৯ আইসোলেশন সেন্টারে। ঢাকার বাইরে আরও ১৩টি জেলায় নমুনা সংগ্রহ করা হবে। জেলাগুলো হলো বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও সিলেট।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিদেশে গমনেচ্ছু যাত্রীদের যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে নমুনা দিতে হবে। এ সময় পাসপোর্ট ও টিকিটের অনুলিপি দিতে হবে। দেখাতে হবে মূল পাসপোর্ট ও টিকিট। নমুনা পরীক্ষার জন্য প্রত্যেককে দিতে হবে ৩ হাজার ৫০০ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত