চাঁদ দেখা যায়নি সৌদি আরবে ঈদ ৩১ জুলাই

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৬:২৩ এএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে গতকাল সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশটিতে আগামীকাল বুধবার থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে আগামী ৩১ জুলাই সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন করা হবে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়ে থাকে।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গতকাল জানিয়েছে, এদিন দেশটির আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। সে কারণে শীর্ষ ধর্মীয় কাউন্সিল সিদ্ধান্ত দিয়েছে, আজ মঙ্গলবার হবে জিলকদ মাসের শেষ দিন। আগামীকাল বুধবার থেকে শুরু হবে জিলহজ মাস।

জিলহজ মাসের ১০ তারিখ মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করে থাকে।

বাংলাদেশে এবার ঈদুল আজহা কবে হবে সেই তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত