বিকাশে ‘বার্ড গেম’ খেলে আইফোন জেতার সুযোগ

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৭:২০ এএম

বিকাশ অ্যাপে এলো ‘বার্ড গেম’। আর গেমটি খেলে সেরা ১০ গ্রাহক পেতে পারেন ১০টি আইফোন। গেম খেলার সেবা চালু হওয়া উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে ৩১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বার্ড গেম খেলে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী ১০ জনকে আইফোন এসই হস্তান্তর করা হবে।

বিকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, খেলায় পর্যায়ক্রমে লাইফ হারালে শুভেচ্ছা মূল্য ১ টাকায় নতুন ১০টি লাইফ কিনতে পারবেন গ্রাহক।

ক্যাম্পেইন শেষে বিকােশে পেমেন্ট করে লাইফ কেনার টাকা বিদ্যানন্দ সংগঠনকে জনকল্যাণমূলক কাজের জন্য অনুদান হিসেবে দেওয়া হবে।

বিকাশ অ্যাপের মূল মেনুর ‘মোর’ অপশন থেকে অথবা ব্যানার থেকে ক্লিক করেই গেম আইকন পাবেন গ্রাহক। ট্যাপ করে পরের ধাপে গিয়েই গেম খেলা শুরু করতে পারবেন। একজন গ্রাহক উল্লিখিত সময়ের মধ্যে যতবার ইচ্ছা ততবার গেম খেলার সুযোগ পাবেন। একবার খেলার পর যে পয়েন্ট সংগৃহীত হবে তা জমা থাকবে। ক্যাম্পেইন শেষে সব মিলিয়ে পয়েন্ট হিসাব করা হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দশজনের পয়েন্ট এবং নিজের অবস্থান অ্যাপেই দেখতে পাবেন গ্রাহক। বিকাশের অফিশিয়াল ফেইসবুক পেজে ক্লিক করে গেমের শর্তগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন গ্রাহক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত