হ্যারি-উইলিয়ামের বিরুদ্ধে দাতব্য সংস্থার অর্থ ‘নয়-ছয়ের’ অভিযোগ

আপডেট : ২১ জুলাই ২০২০, ০২:১৮ পিএম

ব্রিটেনের দুই রাজপুত্র প্রিন্স হ্যারি এবং প্রিন্স উইলিয়ামের বিরুদ্ধে দাতব্য সংস্থার প্রায় ৩ কোটি ২২ লাখ টাকা নয়-ছয়ের অভিযোগ উঠেছে। দুই ভাই এই ঘটনায় তদন্তের মুখে পড়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম দ্য সান।

হ্যারির ট্রাভেল ফার্ম ট্রাভেলিস্টের কাজে এই অর্থ ব্যয় করার পর দুজনকে নোটিশ পাঠায় চ্যারিটি কমিশন।

গত বছর উইলিয়াম এবং কেটের রয়্যাল ফাউন্ডেশন প্রায় ৩ কোটি টাকার মতো একটি ফান্ড হ্যারি এবং মেগানের অলাভজনক প্রতিষ্ঠান সাসেক্স রয়্যালে দেন। পরে এই টাকার প্রায় অর্ধেক পাঠানো হয় ট্র্যাভেলিস্টের অ্যাকাউন্টে।

এভাবে অর্থ এদিক-সেদিক করার ভেতর হ্যারি এবং মেগান তাদের রাজকীয় দায়িত্ব ত্যাগ করেন। তখন বন্ধ হয়ে যায় তাদের সাসেক্স রয়্যাল প্রতিষ্ঠান। ওই সময় সব টাকা ট্র্যাভেলিস্টের অ্যাকাউন্টে চলে যায়।

ব্রিটেনের রাজতন্ত্রবিরোধী সংগঠন রিপাবলিকের গ্রাহাম স্মিথ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই অর্থ দুই ভাই নিজেদের মনমতো খরচ করার চেষ্টায় ছিলেন। হ্যারির নিজের চ্যারিটি এখন বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে সব অর্থ তার নিজের অ্যাকাউন্টে নেবেন।’

হ্যারির আইনজীবীরা অবশ্য এসব অভিযোগকে ‘মিথ্যা দাবী’ বলছেন।

চ্যারিটি কমিশন বলছে, তারা অর্থের কোনো ধরনের অপব্যবহার হতে দেবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত