রেজাকুল হায়দার ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) পর্ষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির ২৬৬তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রেজাকুল হায়দার আইএফআইএলের উদ্যোক্তা পরিচালক ও বিগত বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক রেজাকুল হায়দার ১৯৮২ সালে ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ইয়ুথ গ্রুপের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান। তিনি ইয়ুথ ফ্যাশন, ইয়ুথ গার্মেন্টস, পেট্রোম্যাক্স এলপিজি, পেট্রোম্যাক্স সিলিন্ডার, কমফিট কম্পোজিট নিট, শাহ্জিবাজার পাওয়ার কোম্পানির চেয়ারম্যান। এছাড়াও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান, মিডল্যান্ড পাওয়ার ও মিডল্যান্ড ইস্ট পাওয়ারের পরিচালক। বিজ্ঞপ্তি।
