সিঙ্গাপুর থেকে ফিরলেন আটকেপড়া ১৬০ বাংলাদেশি

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০৬:৫৩ এএম

করোনাভাইরাসের কারণে সিঙ্গাপুরে আটকেপড়া ১৬০ বাংলাদেশি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানান ইউএস বাংলার মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম।

দেশ রূপান্তরকে কামরুল জানান, আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়। কভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছেন। বাংলাদেশ ও সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় সিঙ্গাপুরে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সিঙ্গাপুর ছাড়াও করোনাকালীন ইউএস-বাংলা এয়ারলাইন্স চেন্নাই, কলকাতা, দিল্লি, লাহোর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত