চাকরি

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০৭:২৫ এএম

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : সহকারী পরিচালক/সহকারী সচিব বা তৎসম ২ জন। দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

সহকারী প্রকৌশলী ৩ জন। পুরকৌশল বা পানিসম্পদে স্নাতক প্রকৌশলী অথবা একই বিষয়ে এএমআইই থেকে সনদপ্রাপ্ত। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

ট্রাফিক সুপারভাইজার ১৭ জন। এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপিং জানা থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

গাড়িচালক ৩ জন। অষ্টম শ্রেণি পাসসহ মোটর গাড়ি চালনার লাইসেন্স এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

রেকর্ড কিপার ১ জন। এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৯০০০-২১৮০০ টাকা। গ্রিজার ৫ জন। এসএসসি বা সমমানের পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ। বেতনক্রম : ৯০০০-২১৮০০ টাকা।

মার্কম্যান ৪৯ জন। অষ্টম শ্রেণি বা সমমানের পাস এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। লস্কর ১ জন। ডিইপিসিটি থেকে ১ বছর মেয়াদি কোর্স পাস অথবা অষ্টম বা সমমানের পাস এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা।

ভা-ারি ২ জন। অষ্টম বা সমমানের পাসসহ রান্নার কাজে অভিজ্ঞ। বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা।

তোপাষ ২ জন। অষ্টম বা সমমানের পাসসহ ক্লিনিং-এর কাজে অভিজ্ঞ। বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা। ১৫ মার্চ, ২০২০ তারিখে রেকর্ড কিপার পদের বেলায় বয়স ২৭ থেকে ৩২ বছর এবং অন্যান্য সব পদের বেলায় বয়স ১৮ থেকে ৩২ বছর। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর। কর্মরত বিভাগীয় প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর।

www.jobsbiwta.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই, ২০২০ পর্যন্ত। এ ছাড়াও আবেদনের যাবতীয় তথ্য পাওয়া যাবে নৌপরিবহন কর্তৃপক্ষের ওয়েবসাইটে।

যোগাযোগ : বাংলাদেশ অভ্যন্তরীর নৌপরিবহন কর্তৃপক্ষ, ১৪১-১৪৩, মতিঝিল বা/এ, ঢাকা।

সূত্র : কালের কণ্ঠ, ৩ জুলাই, পৃষ্ঠা ১২

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে প্রভাষক ৪ জন (দুজন স্থায়ী এবং দুজন অস্থায়ী শিক্ষাছুটিতে)। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর। উভয় পরীক্ষায় সিজিপিএ ৪ স্কেলে ৩.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ পয়েন্ট স্কেলে ৪ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ চলবে না। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। বয়স সর্বোচ্চ ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্যান্য দরকারি তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে। আবেদন ৯ আগস্ট, ২০২০ পর্যন্ত।

যোগাযোগ : রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর। ওয়েব :www.just.edu.bd

সূত্র : প্রথম আলো, ৬ জুলাই, পৃষ্ঠা ১৩

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত