কোয়ারেন্টাইনের মাধ্যমে শুরু হজ কার্যক্রম

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০৭:৩০ এএম

নির্বাচিত হাজিদের কোয়ারেন্টাইনে অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে ২০২০ সালের হজ কার্যক্রম। গত রবিবার (১৯ জুলাই) থেকে তাদের সাত দিনের কোয়ারেন্টাইন শুরু হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।

মূলত হাজিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কোয়ারেন্টাইন শেষে হাজিরা হজের মূল কার্যক্রমে অংশ নিতে পারবেন। করোনা মহামারীর কারণে এ বছর মাত্র ১০ হাজার হাজি অংশ নিতে পারছেন। তাদের মধ্যে ৭০ শতাংশ সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিক এবং ৩০ শতাংশ সৌদি নাগরিক। বিদেশি কোটায় ২০২০ সালের হজকার্যক্রমে ১৬০ দেশের নাগরিক অংশগ্রহণের অনুমতি পেয়েছেন। হজে অংশগ্রহণকারীদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজ কার্যক্রমে অংশ নিতে হবে এবং হজ শেষেও তাদের আবার কোয়ারেন্টাইনে থাকতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত