চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তামিম

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০৭:৪২ এএম

সময়টা স্বাভাবিক থাকলে যেতে চাইতেন থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরে। কিন্তু করোনাভাইরাসের কারণে ওখানে যাওয়ার উপায় নেই। তামিম ইকবালকে তাই বেছে নিতে হয়েছে ইংল্যান্ড। সবকিছু ঠিক থাকলে চিকিৎসার জন্য শনিবার লন্ডনে উড়ে যাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

বাংলাদেশের সেরা ওপেনিং ব্যাটসম্যানের পেটে ব্যথা। প্রথমে সেটা সাধারণ ব্যথা মনে করেছিলেন। মাস তিনেক ধরে ভুগছেন। প্রথম যখন আক্রান্ত হলেন ভেবেছিলেন খাবারের বিষক্রিয়া জাতীয় কিছু হবে। সেই ব্যথার অভিজ্ঞতা খুব খারাপ। প্রথমবার যখন আক্রান্ত হলেন প্রায় ১২ ঘণ্টা প্রবল যন্ত্রণা ভোগ করতে হয়েছে। চিকিৎসক দেখালেন। ঠিক হলো। আবার কিছুদিন পর ব্যথা। গেল তিন সপ্তাহে তিনবার এমন প্রচণ্ড ব্যথায় আক্রান্ত হয়েছেন।

দেশের চিকিৎসকরা সমস্যাটা নাকি ঠিক বুঝে উঠতে পারছেন না। তামিম জানান, এই ব্যথা যখন হয় তখন শরীর কুঁকড়ে যায় যন্ত্রণায়। উন্নত চিকিৎসার জন্য তাই যোগাযোগ করেন লন্ডনে। সেখানকার চিকিৎসকের কথা মতো চলছেন। তারই পরামর্শে লন্ডনে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত