রাজধানীর দক্ষিণখানে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রিপন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, গুলি ও প্রায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি, তিনি মাদক ও অস্ত্র ব্যবসায়ী ছিলেন। র্যাব-১-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) এএসপি মো. সালাউদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে আশিয়ান সিটি এলাকায় র্যাব-১-এর একটি দল অভিযানে যায়। এ সময় মাদক কারবারিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও গুলি ছুড়লে রিপনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
×
