রংপুরে ভুয়া চিকিৎসক আটক

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০৭:০৯ পিএম

রংপুর নগরীর সেবা হাসপাতালে অভিযান চালিয়ে হাসপাতালের মালিক ভুয়া চিকিৎসক রফিকুল ইসলামকে অবৈধ কাগজপত্রসহ আটক করা হয়েছে। সিলগালা করা হয়েছে হাসপাতালটি।

বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে র‌্যাব-১৩ এ অভিযান চালিয়েছে। এতে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট আফরিনা জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযোগ উঠেছে, সেবা হাসপাতালের মালিক রফিকুল ইসলাম চিকিৎসক না হয়েও নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। হাসপাতালটিতে রোগীদের হয়রানি, বেশি করে বিল আদায় করাসহ নানাভাবে প্রতারণা করা হয়। এসব অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব-১৩। 

 আটক ভূয়া চিকিৎসক রফিকুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করাসহ অনাদায়ে তিন মাসের জেল দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিনা জাহান। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় হাসপাতালটি সিলগালা করা হয়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত