৩ কোটি টাকা আত্মসাৎ

বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপকসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০৬:২৭ এএম

বেসিক ব্যাংকের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির গুলশান শাখার সাবেক ব্যবস্থাপকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম মামলাটি করেন। কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করা হয়। মামলার আসামিরা হলেন বেসিক ব্যাংকের গুলশান শাখার ব্যবস্থাপক (চাকরিচ্যুত) আসিফ আহমেদ, মেসার্স ইন্টারলিংক পিএসসি ইউন্টার লিংক সেন্টারের স্বত্বাধিকারী সাদেকুল হক খান মিল্কি ও তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি সাজ্জাদ হোসেন খান। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য ২০০৫ সালের ৩১ জুলাই থেকে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত বেসিক ব্যাংকের ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার ৮২৭ টাকা আত্মসাৎ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত