সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০৬:৪২ এএম

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের (এসইইউ) অর্থনীতি বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার অনলাইনে ‘বাজেট ২০২০-২১ : করোনা পরিস্থিতিতে মধ্যবিত্তের বাজেটোত্তর ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম। প্রবন্ধের ওপর আলোচনা করেন বিআইবিএমের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমএ হাকিম। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত