এমাজউদ্দীনের কুলখানি আজ

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০৬:৪৩ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শত নাগরিক জাতীয় কমিটির আহ্বায়ক প্রফেসর এমাজউদ্দীন আহমদের কুলখানি আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। রাজধানীর কাটাবনের ঢালে মসজিদে মুনওয়ারে বাদ জুমা কুলখানি অনুষ্ঠিত হবে। মরহুম এমাজউদ্দীনের বড় ছেলে জিয়া হাসান দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন।

তার পিতার মৃত্যুর পর এদেশের সর্বস্তরের মানুষ যে গভীর শ্রদ্ধা ও সহানুভূতি জানিয়েছেন তার কোনো তুলনা হয় না উল্লেখ করে তিনি তাদের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

গত বৃহস্পতিবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যুবরণ করেন এমাজউদ্দীন আহমদ। পরের দিন দুই দফা জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত