২০২৩ সালের মধ্যে আরও ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্র্তৃপক্ষ ৫০ কোটি টাকার বেশি আয় করেছে এবং এ মুহূর্তে ৫টি হাইটেক পার্ক বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে। আর সেখানে ২০২৩ সালের মধ্যে ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে।
গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে হাইটেক পার্ক কর্র্তৃপক্ষের মধ্যে চুক্তি সম্পাদনের ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বপ্ন পরিকল্পনা ডানা মেলে প্রকল্পটির অধীনে ইতিমধ্যে ৩৫০ একর জমি এখন পুরোপুরি প্রস্তুত। আট বছরে সরকার এখানে ৪৯৮ কোটি টাকা বিনিয়োগ করেছে। ৩২৭ কোটি টাকা বিনিয়োগ হয়েছে বেসরকারি খাত থেকে। এর বিপরীতে ২০১৬ সাল থেকেই হাইটেক পার্ক থেকে আয় শুরু হয়েছে।
