‘লাভজনক থিয়েটারের সম্ভাবনা’ নিয়ে অনুস্বরের বর্ষপূর্তি সংলাপ

আপডেট : ২৪ জুলাই ২০২০, ১২:৫৬ পিএম

প্রতিষ্ঠার এক বছর পূর্তিতে অনলাইনভিত্তিক আয়োজন করেছে অনুস্বর নাট্যদল। শনিবার রাত ১০টায় অনুষ্ঠিত হবে “আমাদের ‘লাভজনক’ থিয়েটার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা” শীর্ষক সংলাপ। এই আয়োজন দেখা যাবে দলটির ফেইসবুক পেজে।

নাট্যদলটির পক্ষ থেকে জানানো হয়, আলোচক হিসেবে থাকবেন শিক্ষক-নির্দেশক ইউসুফ হাসান অর্ক এবং নাট্যকার মাসুম রেজা। সঞ্চালনা করবেন অনুস্বরের দলপ্রধান মোহাম্মদ বারী।

গত বছরের ২৫ জুলাই সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার প্রশিক্ষণ কক্ষে দলটি লোগো উন্মোচন করে নিজেদের জানান দেয়। তখন এক ঘোষণায় বলা হয়, “মানুষের মুক্তি, অসাম্প্রদায়িক মানবিক সমাজ আর সুন্দরের আরাধনা অনুস্বরের স্বপ্ন। এ স্বপ্ন প্রকৃত অর্থে মানুষেরই। অনুস্বরের নাট্য অভিযাত্রায় মানুষই মুখ্য।”

এরই মধ্যে দলটি একটি মঞ্চ ও একটি পথ নাটক উপহার দিয়েছে। করোনার লকডাউনের আগে পর্যন্ত মঞ্চায়নে সক্রিয় ছিল অনুস্বর। এ ছাড়া ‘বিকেন্দ্রী অভিমুখে নাট্য যাত্রা’ নামে কর্মসূচি নেয়। যার অংশ হিসেবে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে নাট্যোৎসব আয়োজন করে। দলের কর্মীদের জন্য কর্মশালাও করছে নিয়মিত।

করোনা পরিস্থিতিতেও থেমে নেই অনুস্বর। অনলাইনে নতুন নাটকের মহড়া করছে। ‘মূল্য অমূল্য’ নামের নাটকটি শিগগিরই মঞ্চে আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত