৬ মাসের শিশুকে ধর্ষণের পর হত্যা

সাভারে জামাই শাশুড়ি গ্রেপ্তার

আপডেট : ২৫ জুলাই ২০২০, ০৬:৫৮ এএম

সাভারের আশুলিয়ায় ছয় মাসের এক শিশুকে হত্যার অভিযোগে জামাই ও তার শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গাজীরচট বুড়িরবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, মারিয়া নামে ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গ্রেপ্তাররা হলো নোয়াখালীর বেগমগঞ্জ থানার রসুলপুর গ্রামের মো. শিমুল (২৫) ও তার শাশুড়ি জামালপুরের আটাবরি এলাকার নুরজাহান বেগম (৫০)। 

আশুলিয়া থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, শিশু মারিয়ার বাবা-মা দুজনই বুড়িরবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। এ কারণে মাসিক ৩ হাজার টাকার বিনিময়ে প্রতিবেশী নুরজাহানকে মারিয়ার দেখাশোনার দায়িত্ব দেন। গত বছরের ২৩ ডিসেম্বর মারিয়াকে নুরজাহানের কাছে রেখে কাজে চলে যান তারা। এদিন দুপুরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং পরবর্তীকালে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা মারিয়াকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। শিশুটির পায়ুপথে অস্বাভাবিক দাগ ছিল। এছাড়া ময়নাতদন্তের রিপোর্টে শিশু মারিয়াকে ধর্ষণের পর হত্যার প্রমাণ মেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত