মামলা প্রত্যাহার

চাকরি পুনর্বহাল চান পোশাকশ্রমিকরা

আপডেট : ২৫ জুলাই ২০২০, ০৬:৫৯ এএম

সাভারের আশুলিয়ায় মামলা প্রত্যাহার, কারণ দর্শানো ও বরখাস্তের আদেশ বাতিল এবং চাকরিতে পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জেনারেশন নেক্সট কারখানার শ্রমিকরা। গতকাল শুক্রবার দুপুরে আশুলিয়া প্রেস ক্লাব মিলনায়তনে মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামে একটি সংগঠনের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানী খান বলেন, শ্রমিকদের বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার, কারণ দর্শানোর নোটিস ও বরখাস্তের আদেশ প্রত্যাহার করে পুনরায় চাকরিতে বহাল করতে হবে। অবিলম্বে শ্রমিকদের এসব দাবি না মানলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত