আজ শেষ হচ্ছে ইপিএল

নতুন মৌসুম ১২ সেপ্টেম্বর থেকে

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০৭:৩৮ এএম

আজ শেষ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। চারটি দল ছাড়া বাকিরা ৬ সপ্তাহের মতো বিশ্রামের সময় পাবে আরেকটি লিগ মাঠে গড়ানোর আগে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ইপিএল ২০২০-২১। শেষ হবে আগামী বছরের ২৩ মে।

৮ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল আগামী মৌসুমের ইপিএল। কিন্তু করোনার অনাকাক্সিক্ষত বিরতির কারণে প্রায় চার মাস বন্ধ থাকে সব ধরনের ফুটবল। ম্যানচেস্টার সিটি, চেলসি, ম্যানটেস্টার ইউনাইটেড ও উলভস চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের কারণে দুই ইপিএলের মাঝে অন্যদের চেয়ে আরও কম সময় পাবে।  ইপিএলের নতুন মৌসুম শুরুর আগেই ইউরোপের জাতীয় দলগুলো মাঠে নামবে।  সেপ্টেম্বরের ৩-৮ তারিখ হবে ন্যাশনস লিগ। করোনার কারণে ইউরো চ্যাম্পিয়নশিপ এক বছর পিছিয়ে ২০২১-এ ১১ জুন শুরু হবে। তাই ইউরোপের নতুন ফুটবল মৌসুম ২০২১-এর মে মাসের মধ্যেই শেষ করতে হবে। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত