মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) পদে তৃতীয় মেয়াদে মো. আহসান-উজ জামানকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। ২০১৪ সালের জুলাইয়ে মিডল্যান্ড ব্যাংকে প্রধান নির্বাহী পদে যোগ দিয়েছিলেন তিনি।
আহসান-উজ জামান বলেন, ‘মিডল্যান্ড ব্যাংক দেশের আর্থিক খাতের একটি সুযোগ্য ব্যাংকিং প্রতিষ্ঠান, যাকে আমরা আন্তর্জাতিক মানের একটি স্থানীয় ব্যাংকে পরিণত করেছি। ব্যবসায়িক পার্টনার হিসেবে আমাদের বিশ^াস করার জন্য এবং সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি সব স্টেকহোল্ডার ও গ্রাহকদের ধন্যবাদ জানাই। আপনাদের আশা এবং স্বপ্নগুলো অর্জন করার জন্য মিডল্যান্ড ব্যাংক সদা প্রস্তুত। এ ধরনের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে কাজ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত।’ বিজ্ঞপ্তি
