বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
পদ ও যোগ্যতা : সিনিয়র নকশাবিদ ৮ জন। ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞানবিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের পাস। বেতনক্রম : ১১৩০০-২৭৩০০ টাকা।
পরিসংখ্যান সহকারী ১৩১ জন। পরিসংখ্যান বা অর্থনীতি অথবা গণিত বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের পাস। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।
জুনিয়র পরিসংখ্যান সহকারী ১৪২ জন। পরিসংখ্যান বা অর্থনীতি অথবা গণিত বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের পাস। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ১ জন। কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাঁটলিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।
নকশাবিদ ১২ জন। ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের পাস। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।
ইনুমারেটর ৫ জন। পরিসংখ্যান বা অর্থনীতি অথবা গণিতবিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের পাস। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।
এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিসটেন্ট ২২ জন। পরিসংখ্যান বা অর্থনীতি অথবা গণিতবিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের পাস। বেতনক্রম: ১১০০০-২৬৫৯০ টাকা।
হিসাবরক্ষক ১৩ জন। বাণিজ্য বিভাগ থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের পাস এবং কম্পিউটার বেসিক কোর্স সম্পন্ন। বেতনক্রম: ১০২০০-২৪৬৮০ টাকা।
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৯ জন। কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাঁটলিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
কম্পোজিটর ৪ জন। কমপক্ষে স্নাতক বা সমমানের পাস এবং কম্পিউটার বেসিক কোর্স সম্পন্ন। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। ৩ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর।
((http://bbs.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ও সময় ১৫ সেপ্টেম্বর, ২০২০ বিকেল ৫টা পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলি, এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে (http://bbs.teletalk. com.bd)) এই ওয়েবসাইটে। পরীক্ষা সংক্রান্ত দরকারি সব তথ্য পাওয়া যাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এই
(www.bbs.gov.bd) ওয়েবসাইটে।
যোগাযোগ : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এফএ অ্যান্ড এমআইএস উইং, পরিসংখ্যান ভবন, ই-২৭/এ, আগারগাঁও, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৪ জুলাই, পৃষ্ঠা ৬
গ্রন্থনা : আনিকা তাহসিন
