গায়িকা পূজা এবার সানজু জনের সঙ্গে মডেল হিসেবে যুক্তও হয়েছেন ‘নগদ প্রেমে’। গানটি লিখেছেন ওয়াসিক সৈকত ও সুর-সংগীত নাভেদ পারভেজ। র্যাপ গেয়েছেন জি এম আশরাফ। ফোক ফিউশন ধাঁচের গানের সঙ্গে র্যাপের সংমিশ্রণে তৈরি এই গানের ভিডিও শুট করা হয় এফডিসির ৯নং ফ্লোরে। এটির নির্মাতা সৈকত নাসির। ভিজুয়ালাইজার টিমের তত্ত্বাবধানে নির্মিত এটি। কস্টিউম ডিজাইনার নওরিন ফেরদৌস। ড্যান্স কোরিওগ্রাফি ফ্লাই ফারুক।
পূজা জানান, গানটি ফোক ধাঁচের চটুল গান। গানটির মিউজিক ভিডিওতে আমি মডেল হিসেবে একটু ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেছি। অন্যান্য গানে আমাকে সবাই দেখেছেন শিল্পী হিসেবে, এবার আমি নিজের গানেই সানজু জনের সঙ্গে মডেল। নাচও করেছি। সে জন্য রিহার্সেলও করেছি যত্ন করে। আশা করছি, সবার ভালো লাগবে।
