চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনস্টেবলসহ আটক ৪

আপডেট : ২৭ জুলাই ২০২০, ০৭:১৫ পিএম

আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করেছে র‌্যাব। গত রবিবার রাত ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- আশুলিয়া থানার পুলিশ কনস্টেবল মো. মমিনুর রহমান (৩৫)। তিনি মানিকগঞ্জের দৌলতপুর থানার শ্যামপুর গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে। নীলফামারীর ডিমলা উপজেলার বন্দর খড়িবাড়ী গ্রামের মো. আবদুল লতিফের ছেলে আবদুল হামিদ (৩২) (মাইক্রোবাস চালক)। গাইবান্ধা সদর উপজেলার চৌদ্দগাছা গ্রামের মৃত তোফাজ্জল মিয়ার ছেলে ওয়াহেদ (৪০) ও জামালপুরের মেলান্দহ উপজেলার চরগুহিন্দি গ্রামের সরুজ শেখের ছেলে ওয়াজেদ শেখ (২৩)।

র‌্যাব ৪ এর সিপিসি-২ কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন জানান, আশুলিয়ার জামগড়া এলাকায় একটি ওষুধের দোকান থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়কালে কনস্টেবল মমিনুরসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত