সিরি আ শিরোপা জিতেছেন, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো কি ইউরোপীয় গোল্ডেন সু জিততে পারবেন?
লিগে ৩১ গোল করে ৮৬ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসিয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার। কিন্তু ইউরোপীয় ‘গোল্ডেন সু’ নিজের করে নেওয়ার লড়াইয়ে যে পিছিয়ে পড়েছেন লাৎসিও তারকা চিরো ইম্মোবিলের কাছে! ভেরোনার বিপক্ষে লাৎসিওর ৫-১ গোলের জয়ে অবদান রেখেছেন ইমোবিল হ্যাটট্রিক করে। ৩৪ গোল হয়েছে তার। রোনালদোর ৩১।
এ মুহূর্তে গোল্ডেন সু-এর লড়াইটা দারুণ জমে উঠেছে বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি, ইমোবিল আর রোনালদোর মধ্যে। ইম্মোবিলের মতো লেভার গোলও ৩৪। তাদের রেটিংও সমান ৬৮। রোনালদোর পয়েন্ট ৬২। এখনো দুটি ম্যাচ বাকি ইম্মোবিলের। তার সামনে সিরি আ’তে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডের হাতছানি। গঞ্জালো হিগুইয়েন ও জিনো রোজেত্তির চেয়ে মাত্র দু’গোল পেছনে তিনি।
তবে ইম্মোবিল যদি বাকি দু’ম্যাচে গোল না পান, আর জুভেন্তাসের শেষ দু’ম্যাচে যদি বড় কিছু ঘটিয়ে ফেলেন রোনালদোগোল্ডেন সু-টা যাবে তার ঘরেই।
শেষ পর্যন্ত কী হয়, সেটি দেখতে অপেক্ষাটা কিন্তু বেশ উপভোগ্যই।
