টেলিযোগাযোগ শিল্পকে এগিয়ে নিতে দেশে প্রথম মোবাইল টাওয়ার নকশা কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে ইডটকো গ্রুপ (ইডটকো)। ‘সেন্টার অব ডিজাইন এক্সিলেন্স’ (কোড) নামের এই টাওয়ার নকশা কেন্দ্রটি স্থাপন করা হচ্ছে ঢাকাতে। একটি টেকসই টেলিযোগাযোগ শিল্প গড়ে তোলার লক্ষ্যে আঞ্চলিক ও সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবা ে কোম্পানিটির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘কোড’কে একটি দক্ষ প্রতিষ্ঠানে পরিণত করতে বাংলাদেশসহ অন্যান্য দেশে কর্মরত ইডটকোর প্রকৌশলীদের অংশগ্রহণে একটি ‘ভার্চুয়াল টিম’ গঠন করা হচ্ছে। সাশ্রয়ী মূল্যে টেকসই নকশা সমাধান গড়ে তোলার প্রতি জোর দেওয়ার পাশাপাশি প্রত্যেক বাজারের নিজস্ব চাহিদার কথা মাথায় রেখে সমাধান তৈরির লক্ষ্যে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে কোড। কোম্পানির জন্য দক্ষ প্রকৌশলী গড়ে তোলার পাশাপাশি এই অঞ্চলে গুরুত্বপূর্ণ প্রকৌশল মেধার উন্নয়নে ইডটকো প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে এই কেন্দ্র মুখ্য ভূমিকা পালন করবে।
×
