চাকরি

আপডেট : ৩০ জুলাই ২০২০, ০৭:৪৬ এএম

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

পদ ও যোগ্যতা : জুনিয়র নকশাবিদ ১৩ জন। ড্রাফটসম্যানশিপ ডিপ্লোমা কোর্স পাস। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

ইলেকট্রিশিয়ান ৩ জন। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং দুই বছর মেয়াদি ইলেকট্রিক ট্রেড কোর্স পাস। বেতনক্রম: ১০২০০-২৪৬৮০ টাকা।

ডুয়েল ডাটা অপারেটর ১৪ জন। কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৫ জন। কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ২৬ জন। কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

গাড়িচালক ৪ জন। জেএসসি বা সমমানের পরীক্ষায় পাস এবং হালকা বা ভারী যান চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

সহকারী স্টোর কিপার ১ জন। এইচএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৯০০০-২১৮০০ টাকা।

মেশিনম্যান ১ জন। কমপক্ষে এইচএসসি বা সমমানের পাস এবং প্রিন্টিং প্রেসে মেশিনম্যান সহকারী হিসেবে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯০০০-২১৮০০ টাকা।

প্রুফম্যান ১ জন। কমপক্ষে এইচএসসি বা সমমানের পাস এবং প্রুফ দেখা ও কম্পোজ কাজে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯০০০-২১৮০০ টাকা।

চেইনম্যান  ২৩৪ জন। এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।

অফিস সহায়ক ৫৬ জন। এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ৩ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে সাধারণ প্রার্র্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর। (যঃঃঢ়://ননং.ঃবষবঃধষশ.পড়স.নফ) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ও সময় ১৫ সেপ্টেম্বর, ২০২০ বিকেল ৫টা পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলি, এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলি এবং অন্যান্য প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাবে (যঃঃঢ়://ননং.ঃবষবঃধষশ.পড়স.নফ) এই ওয়েবসাইটে। পরীক্ষা সংক্রান্ত দরকারি সব তথ্য পাওয়া যাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এই (িি.িননং.মড়া.নফ) ওয়েবসাইটে।

যোগাযোগ : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এফএ অ্যান্ড এমআইএস উইং, পরিসংখ্যান ভবন, ই-২৭/এ, আগারগাঁও, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৪ জুলাই, পৃষ্ঠা ৬

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত