চামড়া সংক্রান্ত সমস্যা সমাধান

বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল সেল

আপডেট : ৩১ জুলাই ২০২০, ০৭:৩১ এএম

চামড়া সংক্রান্ত সমস্যা সমাধানে কন্ট্রোল সেল খুলেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর মাধ্যমে ঈদুল আজহার চামড়া সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহনে উদ্ভূত সমস্যা সমাধান করা হবে। গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে কন্ট্রোল সেল সংশ্লিষ্ট কর্মকর্তাদের চারটি মোবাইল নম্বরও দেওয়া হয়েছে। নম্বরগুলো হলোÑ ০১৭১১-৭৩৪২২৫, ০১৭১৬-৪৬২৪৮৪, ০১৭১৩-৪২৫৫৯৩ এবং ০১৭১২-১৬৮৯১৭। চামড়া নিয়ে কোনো সমস্যা তৈরি হলে সমাধানের জন্য এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত