মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে আর বাংলাদেশ ব্যাংকে দৈনন্দিন লেনদেন বিবরণীর হার্ডকপি পাঠাতে হবে না। অনলাইনে রিপোর্ট করলেই হবে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
এতে বলা হয়, বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার এবং মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে আর দৈনিক ক্রয়-বিক্রয়ের তথ্য, তথ্যের হার্ডকপি কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে না। আগে তাদের অনলাইন রিপোর্টিংয়ের পাশাপাশি হার্ডকপিও পাঠাতে হতো। এ পর্যায়ে হার্ডকপি দাখিলের শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক।
