আমাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলে জানবেন ওটা আত্মহত্যা নয়: কঙ্গনা

আপডেট : ০১ আগস্ট ২০২০, ০১:০৪ এএম

অভিনেতা সুশান্তের মৃত্যুর রেশ ধরে বলিউড অভিনেত্রী কঙ্গনা রৌনাত বলেছেন, আমাকেও যদি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, জানবেন যে আমি আত্মহত্যা করিনি!

অভিনেতার মৃত্যুর ঘটনায় কঙ্গনা বলেছিলেন, এটা আত্মহত্যা নয়, খুনই করা হয়েছে সুশান্তকে।

সম্প্রতি টিম কঙ্গনার তরফে দাবি করা হয়েছিল যে, ১৪ জুন সুশান্তের আত্মহত্যার আগের রাতে অভিনেতার বাড়ির পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের এক বড় নামকরা ব্যক্তি। আরেকটি টুইটে দাবি করা হয়েছে, বলিউডের সবাই তার নাম জানলেও, কিছুতেই সেই নাম প্রকাশ্যে আনা হবে না। সেসবের রেশ ধরেই নতুন টুইটে সর্বশেষ এই বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা।

কঙ্গনা টুইটারে লিখেছেন, সবাই তার নাম জানে। করণ জোহরের প্রিয় বন্ধু এবং পৃথিবীর সেরা মুখ্যমন্ত্রীর সেরা ছেলে, ভালোবেসে তাকে সবাই ‘বেবি পেঙ্গুইন’ বলেন… এবার যদি বাড়িতে আমাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, তাহলে জেনে রাখবেন যে, আমি আত্মহত্যা করিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত