আত্মহত্যার আগে ভীত দিশা ফোন করেন সুশান্তকে

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১২:৩৪ পিএম

মাত্র ছয় দিনের ব্যবধানে আত্মহত্যা করেন দিশা সালিয়ান ও সুশান্ত সিং রাজপুত। সাবেক ব্যবস্থাপকের মৃত্যুর সঙ্গে অভিনেতার আত্মঘাতী হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা— বিষয়টি নিয়ে সম্প্রতি জোর আলোচনা শুরু হয়েছে।

৮ জুন নিজের ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন দিশা। পার্টির মাঝে আচমকা চরম সিদ্ধান্ত নেন তিনি, তা নিয়ে প্রশ্নের মাঝেই ১৪ জুন গলায় ফাঁস দিয়ে নিজের জীবন শেষ করে দেন সুশান্ত।

মুম্বাই পুলিশ দুই ঘটনার সম্পর্ক নস্যাৎ করে দিলেও বিহার পুলিশ বিষয়টি নিয়ে নতুন করে ভাবছে। এর কারণও আছে।

সম্প্রতি সুশান্তর জন্য বিচার চেয়ে যে ’ইনসাফ এসএসআর’ নামে প্রচার শুরু হয়েছে। এর মুখপাত্র প্রশান্ত কুমার দাবি করেন, একটি অচেনা নম্বর থেকে ফোন আসে তার কাছে। সুশান্তর মৃত্যুর তদন্তে তিনি প্রশান্তকে তথ্য দিয়ে সাহায্য করতে চান বলে দাবি করেন। কিন্তু নিজের পরিচয় গোপন রাখতে চান ওই ব্যক্তি।

প্রশান্তকে বলা হয়, ৮ জুন যে পার্টিতে দিশা হাজির হন সেখানে একাধিক সেলিব্রিটি ও রাজনৈতিক নেতা ছিলেন। পার্টির মাঝে দিশার কাছে একটি ফোন আসে। সেই কলে এমন কিছু ছিল যাতে ভয় পেয়ে যান দিশা। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি সুশান্তকে জানান। জবাবে এ অভিনেতা ভয় পেতে মানা করেন। বিষয়টি দেখবেন বলেও আশ্বস্ত করেন। কিন্তু সুশান্তের ফোন রাখার পর আচমকাই আত্মহত্যা করেন দিশা।

বন্ধু সন্দীপ সিং যখন দিশার আত্মহত্যার খবর ফোন করে জানান, তখন চিৎকার করে ওঠেন সুশান্ত। এরপরই  সঙ্গে রিয়ার ঝামেলা শুরু হয়। দিশার মৃত্যু সুশান্ত কিছুতেই মেনে নিতে পারছিলেন না, কিন্তু রিয়া বুঝতে চাননি প্রেমিকের মনের অবস্থা। একপর্যায়ে ফ্ল্যাট ছেড়ে চলে যান অভিনেত্রী।

এ দিকে মুম্বাইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং জানান, ৮ জুন দিশা ও তার বন্ধু রোহন রাইয়ের পার্টিতে মাত্র পাঁচজন হাজির ছিলেন। সেখানে কোনো রাজনৈতিক নেতা যাননি। পার্টি শেষ হওয়ার পর আচমকাই ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন দিশা সালিয়ান। কিন্তু পার্টির শেষ কেন দিশা নিজের জীবন শেষ করে দিলেন, তা নিয়ে প্রশ্ন পুলিশের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত