মাহফুজ মুন্নার কণ্ঠে ‘রঙিন শহর’

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ০৫:৫১ পিএম

অনলাইন প্ল্যাটফর্ম সোল মেকার প্রকাশ করেছে মাহফুজ মুন্নার নতুন গান ‘রঙিন শহর’। এটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের টাইটেল সংগীত হিসেবে ব্যবহার করা হবে বলে জানান শিল্পী।

মাহফুজ মুন্না বলেন, “শুধু একটা গিটারের সুর-সংগীতায়োজনে গানটি করেছি। সবার ভালো লাগবে বলেই প্রত্যাশা।”

‘রঙিন শহর’-এর কথা লিখেছেন, মাসুদ আহম্মেদ। সুর, কণ্ঠ ও সংগীতায়োজন করেছেন মাহফুজ মুন্না। গিটারে ছিলেন আরসি আলম।

‘27/ওণে’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে টাইটেল সংগীত হিসেবে থাকছে ‘রঙিন শহর’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত