৪ জেলায় চার লাশ

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০৬:৫০ এএম

দেশের বিভিন্ন স্থানে এক নারীসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার দুপুর থেকে সোমবার রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। এর মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে নিজ ঘর থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক যুবক, বরগুনার আমতলীতে পায়রা নদীর সংযোগস্থলে অজ্ঞাতপরিচয় এক যুবক ও গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে

নারায়ণগঞ্জ : সোনারগাঁয়ের কাঁচপুরে নিজ ঘর থেকে নবীর হোসেন (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে সোনাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নবীর হোসেন বন্দর উপজেলার রামনগর গ্রামের পা-ু মিয়ার ছেলে।

ঠাকুরগাঁও : বালিয়াডাঙ্গীতে আল-মামুন (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে রতœাই সীমান্তের মরাধর গ্রামের পশ্চিম পাশে নাগর নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মামুন আমজানখোর ঠকবিস্ত পশ্চিম হরিণমারী এলাকার সাদেক আলীর ছেলে।

বরগুনা : আমতলীতে পায়রা নদীর সংযোগস্থলে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পায়রা নদী ও লোছা খালের সংযোগস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। আমতলী থানার এসআই শহিদুল ইসলাম জানান, শনিবার সকালে পায়রা নদীর লোছা খালে অর্ধগলিত যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

গাইবান্ধা : পলাশবাড়ীতে নিজ ঘর থেকে রোমানা বেগম (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের জাইতরবালা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। রোমানা বেগম ওই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, সোমবার সকালে ঘুম থেকে উঠে রোমানাকে ঘরের ধরনার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় আব্দুর রহিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত