পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় খাদ্য ও চিকিৎসাসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। বন্যার কারণে খাদ্য, পানীয় এবং চিকিৎসা সংকটে পড়া মানিকগঞ্জের হরিরামপুর, গালা, কাঞ্চনপুর, ঝিটকা ও রামকৃষ্ণপুর উপজেলার দরিদ্র ১০০০ পরিবারের মধ্যে গত শুক্রবার (৩১-০৭-২০২০) শুকনা খাদ্য ও চিকিৎসাসামগ্রী প্রদান করে নৌবাহিনী। খাদ্য সহায়তা হিসেবে পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।
×
