করোনার আড়ালে বাড়ছে যক্ষ্মার প্রকোপ

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ০৭:৩৫ এএম

করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে গোটা বিশ্ব যখন লড়াইয়ে ব্যস্ত, তখন খুব নীরবে যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইডসের প্রকোপ বাড়ছে। করোনাভাইরাস আতঙ্ক এবং ক্লিনিকগুলোতে রোগীর বাড়তি চাপের কারণে যক্ষ্মা, এইচআইভি ও ম্যালেরিয়ার বহু রোগীই চিকিৎসা পাচ্ছেন না বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

করোনার কারণে বিমান এবং সমুদ্রপথে পরিবহনে নিষেধাজ্ঞা থাকায় উপদ্রুত এলাকাগুলোতে ওষুধ সরবরাহও অনেকটাই কমে এসেছে। বিশ্বের সবচেয়ে ছোঁয়াচে এবং হন্তারক রোগ যক্ষ্মা প্রতি বছরই প্রায় ১৫ লাখ মানুষের প্রাণ কেড়ে নেয়। যক্ষ্মার বিস্তার নিয়ন্ত্রণেও করোনাভাইরাস ঠেকানোর মতো করেই কন্টাক্ট ট্রেসিং, আইসোলেশন এবং অসুস্থদের জন্য কয়েক সপ্তাহ কিংবা মাসব্যাপী চিকিৎসার প্রয়োজন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত