চুরির দায়ে গুগলকর্মীর ১৮ মাসের কারাদণ্ড

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ০৮:০৮ এএম

গুগলের স্বচালিত কার ইউনিটের সাবেক এক ইঞ্জিনিয়ারকে ১৮ মাসের জন্য কারাগারে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের একটি জেলা আদালত। উবারে যোগ দেওয়ার আগে গুগল থেকে ব্যবসা-সংক্রান্ত তথ্য চুরি করেন অ্যান্টনি লেভান্ডোভস্কি নামের ওই কর্মকর্তা। বিচারক উইলিয়াম আলসুপ তার রায়ে বলেছেন, ‘আমি আমার জীবনে ব্যবসা-সংক্রান্ত যত অপরাধ দেখেছি, এটি তার ভেতর সবচেয়ে বড়।’ রয়টার্স জানিয়েছে, ২০১৬ সালের জানুয়ারিতে গুগল ছাড়ার সময় লেভান্ডোভস্কি তার ল্যাপটপে ১৪ হাজার ফাইল ট্রান্সফার করেন।

লেভান্ডোভস্কি গুগলের স্বচালিত গাড়ি প্রকল্পের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। কারাগারে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেছেন, তার নিউমোনিয়া হয়েছিল। এখন করোনার কারণে কারাগারেই মারা যেতে পারেন। লেভান্ডোভস্কি গুগল থেকে প্রচুর অর্থ ধার করার পর উবার থেকেও ধার নেন। পরে ফাইল চুরির ঘটনা নিয়ে দুই কোম্পানির ভেতর ঝামেলা শুরু হয়। সেটি এখনো মেটেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত