নাসির উদ্দিন ইউসুফের ভাইয়ের মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ০৪:৫৮ পিএম

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফের বড় ভাই মহিউদ্দীন ফজলে ইউসুফ (মন্টু) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

খবরটি নিশ্চিত করেছেন নাসির উদ্দিন ইউসুফ। তিনি বলেন, “আমার বড়ভাই মহিউদ্দীন ফজলে ইউসুফ আজ দুপুর ১টা ১০ মিনিটে অকস্মাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।”

আরও জানান, মহিউদ্দীন ফজলে ইউসুফ বৃহস্পতিবার জোহরের নামাজ আদায় করার জন্য দাঁড়ানো অবস্থায় ঢলে পড়েন ও প্রয়াত হন। বাদ মাগরিব পুরানা পল্টন লাইনের বটতলা মসজিদে নামাজে জানাজা শেষে বনানী গোরস্থানে মা-বাবার কবরে তকে দাফন করা হবে।

প্রয়াত মহিউদ্দীন ১৯৭১ সালের অক্টোবরে আরও পাঁচ ভাইয়ের সঙ্গে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে ধৃত হন ও অমানবিক নির্যাতনের শিকার হন।

নাসির উদ্দিন ইউসুফ এ প্রসঙ্গে বলেন, “আমৃত্যু তাকে সেই নির্যাতনের ব্যথা ও স্মৃতি বহন করতে হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বিষয়ে তিনি মৃত্যুক্ষণ পর্যন্ত অবিচল বিশ্বাসে স্থিত ছিলেন।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত