ইউটিউবে নির্ঝরের ‌‌‘আহা!’

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১১:০৬ পিএম

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় স্থপতি নির্মাতা এনামুল করিম নির্ঝরের প্রথম সিনেমা ‘আহা!’। জনবহুল ঢাকা শহরের দ্রুত বদলে যাওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা।

২০০৭ সালে মুক্তির পর বাংলা ভাষাভাষী মানুষের কাছে ব্যাপক সমাদৃত হয় ‘আহা!’। বহু নির্মাতাকেও অনুপ্রাণিত করে ছবিটি। একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কৃত এই ছবিটি এখন থেকে দেখা যাবে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হ‌ুমায়ূন ফরীদি, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, শহিদুল আলম সাচ্চু, ইয়াসমিন বিলকিস সাথী, ফেরদৌস (অতিথি শিল্পী), প্রজ্ঞা লাবনী, খালেদ খান, গাজী রাকায়েতসহ আরও অনেকে।

ছবিটি পরিচালনা করে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ পরিচালক এনামুল করিম নির্ঝর জাতীয় চলচ্চিত্র পুরস্কার এ শ্রেষ্ঠ পরিচালক ২০০৭ লাভ করেন এবং এটা সহ ছবিটি মোট চারটি বিভাগে পুরস্কার লাভ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত